,

বিয়ের অনুষ্ঠানে ষাঁড়ের তাণ্ডব!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে উপস্থিত অতিথিদের সবাই বিয়ের আয়োজন উপভোগ করতে ব্যস্ত। কিন্তু তাতে আস্ত হানা দেয় এক ষাঁড়। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে বিশালদেহী ওই ষাঁড় ছুটে বেড়ায়। কাউকে দেখলেই গুঁতো দেওয়া জন্য তেড়ে যায়। এমন ঘটনার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিয়ের এক অনুষ্ঠানস্থলে জায়গায় জায়গায় খাবার ও পানীয় সাজানো। সেই প্যান্ডেলের ভেতর উন্মত্তের মতো ঘুরে বেড়াচ্ছে কালো রঙের বিশাল এক ষাঁড়।

কিছুক্ষণ পর এক যুবক ওই পাগলাটে ষাঁড়কে সামলাতে হাত নাড়তে নাড়তে এগিয়ে আসেন। কিন্তু উল্টো তাকেই গুঁতো দেওয়ার জন্য তেড়ে যায়। এতে মাটিতে পড়ে গিয়ে কোনোমতে দৌড়ে পালান সেই যুবক।

পরবর্তীতে ওই ষাঁড় প্যান্ডেলের এক পাশে থাকা একটি স্টলের দিকে এগিয়ে যায়। সেটি পুরোটাই কাঁচের তৈরি ছিল। সামান্য ধাক্কা লাগলেই বড় ক্ষতি হতো এমন শঙ্কা ছিল। কিন্তু শেষপর্যন্ত স্টলের পাশের পর্দা ঠেলে বেরিয়ে যায় ওই ষাঁড়। আর এতে হাঁফ ছেড়ে বাঁচেন উপস্থিত অতিথিরা।

তবে এই ঘটনা ঠিক কোথায় এবং কবে ঘটেছে তা জানা যায়নি বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতেরই কোথাও এটি ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির