,

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

news-image
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে দেশের বাজারে সমন্বিত দরে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের ২৫ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দামের পরিবর্তনের কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপায় ১১৭ টাকা বৃদ্ধি পেয়েছে।

নতুন দরে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় লেনদেন হচ্ছে।

এর আগে ২৩ মে স্বর্ণের দামে সমন্বয় আনা হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার বাজারেও দাম বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরি ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় লেনদেন হচ্ছে।

বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে। পাশাপাশি নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে, যা গয়নার নকশা ও মানভেদে পরিবর্তিত হতে পারে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়