,

‘শিক্ষা মন্ত্রণালয়ের কার্ড’ ঝুলিয়ে কে এসেছিলেন পরীক্ষার হলে?

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সরকারি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষা চলাকালীন পাঁচজন পরীক্ষার্থীর মোবাইল ফোন হাতিয়ে নিয়ে গেছেন এক ভুয়া পরিদর্শক। আজ শুক্রবার সকালে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ’র ইসলামিক স্টাডিজ-১ পরীক্ষা শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজবাড়ী সরকারি কলেজ পরীক্ষা কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল জানান, পরীক্ষা চলাকালীন গলায় ‘শিক্ষা মন্ত্রণালয়ের কার্ড’ ঝুলানো একজন ব্যক্তি কলেজে আসেন। তিনি ওই সময় বাউবির পরীক্ষা দেখতে পরিদর্শক হিসেবে এসেছেন বলে পরিচয় দেন এবং একইসঙ্গে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কলেজের একটি রুমে তিনজন শিক্ষক পরিদর্শক ছিলেন। ওই রুমে আগত ব্যক্তি দীর্ঘ সময় অবস্থান করেন এবং টেবিলে থাকা শিক্ষার্থীদের মোবাইল ফোনগুলো সুকৌশলে পকেটে নেন। এরপর অন্য কলেজে পরিদর্শনে যাবেন বলে বিদায় নিয়ে চলে যান।

তিনি আরও জানান, পরীক্ষা শেষে পাঁচজন পরিক্ষার্থী এসে তাকে জানান, তাদের পাঁচটি মোবাইল ফোন টেবিলে ছিল, যা নিয়ে ওই পরিদর্শক পালিয়ে গেছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিলে জানতে পারেন, সেখানে কোনো পরিদর্শক নেই। পরে তিনি ফোন খোয়া যাওয়া পরীক্ষার্থীদের রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

‘শিক্ষা মন্ত্রণালয়ের কার্ড’ ঝুলিয়ে পরীক্ষার হলে আসা ওই ব্যক্তির পরিচয় আর জানাতে পারেননি পরীক্ষা কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির