,

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

news-image
নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণায় একটি বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঘটেছে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায়।

নিহতরা হলেন নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। তারা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে ছাড়ানো মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে তিনজন নিহত হয়েছেন। আহতদের নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলছে।

নেত্রকোণা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পরে আরও দুইজনের মৃত্যুর তথ্য সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড