,

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

news-image
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানে উপস্থিত থাকা উচিত ছিল না। অতীতের সামরিক হস্তক্ষেপ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরাকে যা ঘটেছে তা খুবই খারাপ ছিল। শুরুতেই সেখানে আমাদের থাকা উচিত ছিল না। ইরানেও আমাদের সামরিক হস্তক্ষেপ প্রয়োজন ছিল না।” তিনি দাবি করেন, যদি যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান হামলা না হতো, তবে ইরানের হাতে নয় মাস আগে পারমাণবিক অস্ত্র চলে আসত।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কিছু সামরিক নেতৃত্বকে সরিয়ে দিয়েছে, তবে তাদের সামরিক বাহিনীর বড় অংশকে অক্ষত রেখেছে, কারণ কিছু অংশ মধ্যপন্থী ছিল। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, “এমন দেশ তৈরি হয়েছে যা ৪০ বছরেও স্বাভাবিকভাবে পুনর্গঠিত হতে পারে না।”

ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অতীত সামরিক অভিযান নিয়ে নতুন আলোচনার সম্ভাবনা উসকে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র