,

তৃতীয় লিঙ্গের ১৩ জনের ভাতা তুলে নিল প্রতারক চক্র

news-image

রাজশাহী ব্যুরো : সমাজসেবা কার্যালয় থেকে রাজশাহীতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের জন্য দেওয়া ভাতা মোবাইল ব্যাকিং থেকে তুলে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রাজশাহীর আত্ম-উন্নয়নমূলক সংগঠন ‘দিনের আলো হিজড়া সংঘের’ সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, দিনের আলো হিজড়া সংঘের সদস্যদের নগদ একাউন্টে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে ১ হাজার ৮০০ টাকা করে সরকারি ভাতা প্রদান করা হয়। গত শনিবার অজ্ঞাত ব্যক্তি ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন। এই তিনটি নম্বর থেকে বিভিন্ন সময়ে ফোন আসে- ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫, ০১৮১৫৪০৫৫৫৬। ফোন করে নগদ একাউন্টে ভাতা প্রদানের কথা বলে এবং পাঠানো ওটিপি নম্বর নেয়। এরপর তাদের নগদ একাউন্ট থেকে টাকা শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

সভাপতি মোহনা মঈন বলেন, ‘আমাদের ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ একাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি। প্রতারক চক্র ফোন করে নগদে ভাতা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তথ্য-প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সেই ওটিপি দিয়ে দিয়েছে। ওটিপি বলার পর একাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে।’

জানতে চাইলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, জিডি হওয়ার পর থেকে তারা বিষয়টি তদন্ত শুরু করেছে। সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়