,

রাজশাহীর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট পালন করে আসছিল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘আমাদের দাবির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ রুখতে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।

পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় আজ শনিবার বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিড়ম্বনায় পড়েন দলের নেতাকর্মীরা। তারা অটোরিকশাসহ তিন চাকার যানে রাজশাহীতে আসেন। শুধু তারা নন, ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়