,

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ভেড়ামারার বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেল যোগে ইশ্বরদী যাচ্ছিলেন। পথিমধ্যে বাহিরচর এলাকায় পৌঁছালে ইশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন মারা যায় এবং শারমিন মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে।

পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়