,

মণিরামপুরের খাবার হোটেলে কাভার্ড ভ্যান, নিহত ৫

news-image

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরের বেগারীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে একটি দ্রুতগতির পিকআপ ঢুকে পড়ায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বেগারীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর ফায়ার স্টেশনের অফিসার প্রণব কুমার বিশ্বাস জানান, সাড়ে ৭টার দিকে এক বাবা নাশতা করার জন্য তার সাত বছরের ছেলেকে নিয়ে বেগারীতলার পাশে অবস্থিত গ্রাম টুনিরঘরা থেকে যশোর-সাতক্ষীরা মহাসড়ক পার হয়ে বাজারের একটি হোটেলের উদ্দেশে যান। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে সড়কের পাশের ওই হোটেলটিতে ঢুকে পড়ে। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটির চালক পলাতক। লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার টুনিরঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০), তার ছেলে তাহসিব হোসেন (০৭), শামসুর রহমান (৫৫). তার ভাইপো তৌহিদুর রহমান (৩৭) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার পর সকাল সোয়া ৯টা পর্যন্ত ওই সড়কে যান চলা চল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন পলাশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন বলে জানান ওসি মনিরুজ্জামান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না