,

ঢাকায় ভারতীয় ক্রিকেট দল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ড সিরিজে যাননি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়েছিলেন। তবে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য পূর্ণ শক্তির দলই গঠন করেছে ভারত। সেই দলের যারা নিউজিল্যান্ডে যাননি, তাদেরকে নিয়ে কোচ রাহুল দ্রাবিড় আজ বিকেলে ঢাকা এসে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ রাজধানীতে এসে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে গিয়ে উঠেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। একই হোটেলে অবস্থান করবে বাংলাদেশ দলও।

এদিকে বাংলাদেশে পা রাখার ১৮ ঘন্টা পর আগামীকাল শুক্রবার দুপুরে প্রথম অনুশীলনে নামবে ভারতীয় ক্রিকেট দল। ২ ডিসেম্বর দুপুর দেড়টায় শুরু হবে রোহিত বাহিনীর প্র্যাকটিস। ওই অনুশীলন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আগামী ৪ ডিসেম্বর রোববার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের সাথে প্রথম ওয়ানডে বাংলাদেশের। ৭ ডিসেম্বর হোম অব ক্রিকেটেই দ্বিতীয় ওয়ানডে। আর ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর শুরু টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির