,

‘সৌদির বিপক্ষে হার আর্জেন্টিনাকে শক্তিশালী করেছে’

news-image

অনলাইন ডেস্ক : টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এলেও প্রথম ম্যাচে হেরে বসে আর্জেন্টিনা। সেটাও সৌদি আরবের বিপক্ষে। ওই হার গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ফেলে দলটিকে। পরে অবশ্য মেক্সিকোকে হারিয়ে কক্ষপথে ফিরেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচের আগে আর্জেন্টিনা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস বললেন, সৌদির বিপক্ষে হার তাদের আরও শক্তিশালী করেছে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মার্তিনেস বলেন, ‘হেরে যাওয়া লড়াই থেকেই সবচেয়ে বেশি শেখা যায়, কারণ জয়ের মধ্যে থাকলে ভুলগুলো চোখে পড়ে না। দল এখন আরও শক্তিশালী, আরও ভালোভাবে প্রস্তুত।’

‘সি’ গ্রুপে টেবিলের যে চিত্র তাতে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে মেসিরা। ১ পয়েন্ট নিয়ে তলানিতে মেক্সিকো।

পোল্যান্ডের বিপক্ষে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। আর অন্য ম্যাচের ফল পক্ষে এলে ড্রতেও চাওয়া পূরণ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির