,

গুরুত্বপূর্ণ ম্যাচে বড় পরিবর্তনের আভাস আর্জেন্টিনার

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে বেশ বাজে। সৌদি আরবের বিপক্ষে হেরে যান লিওনেল মেসিরা। এই হারের পর গ্রুপের পরের দুটি ম্যাচই হয়ে যায় বাঁচা-মরার। যেখানে মেক্সিকোর বিপক্ষে দারুণ জয়ে আশা টিকিয়ে রেখেছে আলবিসেলেস্তারা। তবে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটাও সতর্ক হয়ে খেলতে হবে।

এ ম্যাচের আগে পরিসংখ্যানটা এমন হয়েছে যে পোল্যান্ডকে হারালেই ‘সি’ গ্রুপের সেরা দল হয়ে নকআউট পর্বে। তবে হারলেই বিদায় নিতে হবে।

পোলিশদের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন দলে বড় পরিবর্তনের আভাস। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে যাচ্ছে আর্জেন্টিনা। আসতে যাচ্ছে অন্তত দুটো পরিবর্তন।

সৌদির বিপক্ষে খেলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা। তবে সেই ম্যাচে তিনি চোখে পড়ার মতো কোনো পারফর্ম্যান্স দিতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তাই তার জায়গায় খেলানো হয় গনজালো মন্তিয়েলকে। তবে দলটির কোপা আমেরিকা জয়ের অন্যতম এই সদস্যও মেক্সিকোর বিপক্ষে বেশ সাদামাটা পারফর্মই করেছেন। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাধ্য হয়েই শেষ ম্যাচে মলিনাকেই ফেরাতে পারেন কোচ স্ক্যালোনি।

টিওয়াইসি আরও জানায়, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও জায়গা হারাতে পারেন। তার জায়গায় আসতে পারেন আগের ম্যাচ জয়ের অন্যতম নায়ক এনজো ফের্নান্দেজ কিংবা গিদো রদ্রিগেজের একজন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, নিকলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনইয়া, রদ্রিগো দি পল, এনজো ফের্নান্দেজ/গিদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না