,

‘উত্তাল ইরানে ৩০০ বিক্ষোভকারী নিহত’

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের গত ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাসা আমিনি (২২)। এর তিনদিন পর পুলিশি হেফাজতে মারা যান আমিনি। পরিবার ও বহু ইরানির দাবি, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকার ও পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে।

এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে তাণ্ডব চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এতে তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দাবি করে। তবে দেশটি সরাসরি এই নিয়ে কোনো মন্তব্য করেনি।

অবশেষে আজ মঙ্গলবার ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক জেনারেল বলেছেন, বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে।

গার্ডসের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ বলেন, এই তরুণীর মৃত্যুতে দেশের সবার ওপরেই প্রভাব পড়েছে। আমার কাছে চূড়ান্ত পরিসংখ্যান নেই তবে আমি মনে করি সম্ভবত শিশুসহ ৩০০ জনেরও বেশি শহীদ ও মানুষ নিহত হয়েছেন। মেহের নিউজ এজেন্সি এক ভিডিও বার্তায় এই তথ্য প্রকাশ করেছে।

তবে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বলছে, ইরানের নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে অন্তত ৪১৬ জন নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির