,

ঝিনাইদহে চা দোকানিকে কুপিয়ে হত্যা

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, টিটন বাড়ির পাশে নিজের চায়ের দোকানে বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হচ্ছে।

নিহত টিটনের বিরুদ্ধে প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে মহেশপুর থানায়।

তিনি আরও জানান, টিটন র‌্যাব, সেনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বিয়ে করে বেড়াতেন।

নিহত ব্যক্তি ও হামলাকারী উভয় খারাপ প্রকৃতির বলে তিনি দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়