,

ফার্নান্দেজের জোড়া গোলে শেষ ষোলোয় পর্তুগাল

news-image

মাঠজুড়ে রোনালদোর ছুটে চলা ছিল। তবে গোলের দেখা পাননি। সুযোগ কাজে লাগিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। তার জোড়া গোলে জয় পেয়েছে পর্তুগাল। সঙ্গে নিশ্চিত শেষ ষোলো পর্ব। ফ্রান্স ও ব্রাজিলের পর ‍তৃতীয় দল হিসেবে তারা নিশ্চিত করলো টুর্নামেন্টের নক-আউট পর্ব।

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল। তবে প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও ফিনিশিং করতে পারেনি। ফলে গোলের দেখা পায়নি রোনালদো-ব্রুনোরা।

খেলা গড়িয়েছিল ৩২ মিনিটে, তখনই প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগ পায় উরুগুয়ে। মাতিয়াস বেসিনোর পাসে বল দ্রুত গতিতে টেনে নিয়ে যান বেনতাচুর। পর্তুগিজদের রক্ষণে কয়েকজন ডিফেন্ডারকে পাস কাটিয়ে দুর্দান্ত এক শট নেন তিনি। তবে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা সেই শট ঠেকিয়ে দেন। যার কারণে প্রথমার্ধের নির্ধারিত সময় গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আর হতাশ করেননি ব্রুনো ফার্নান্দেজ। ৫৪ মিনিটের মাথায় উরুগুয়ের জালে বল জড়ান তিনি। তাতে উল্লাসে ফেটে পড়েন রোনালদোও। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। কিন্তু একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো ৯৩ মিনিটে পেনালটির সুযোগ করে দেয় তারা। আর তাতেই ব্রুনো দ্বিতীয়বার বল জড়ান। হ্যাটট্রিকের জন্য মরিয়া ছিলেন। একবার সুযোগও এসেছিল। তবে বারে লেগে ফিরে এলে তা নষ্ট হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির