,

২ ছেলেকে কীভাবে হত্যা করেছেন, জানালেন বাবা

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলায় দুই শিশু সন্তানকে হত্যার ঘটনা বর্ণনা দিয়েছেন বাবা শরিফুল ইসলাম। সন্তান হত্যার অপরাধ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন তিনি।

আজ শনিবার বিকেলে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। বিরল উপজেলার পৌরসভা এলাকার শংকরপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)। তার দুই ছেলে ইমন হাসান ও ইমরান হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে শরিফুল তার দুই ছেলেকে শীতের কাপড় কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর তাদের বিষ খাইয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় ওই শিশুদের মা উম্মে কুলসুম বাদী হয়ে আজ সকালে বিরল থানায় শরিফুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর শরিফুলকে আজ গ্রেপ্তার করে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে সোপর্দ করে বিরল থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসান সরকার আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য বিচারকের কাছে আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনে জবানবন্দি দিতে রাজি হন বিচারক। এরপর বিচারক তাকে বোঝার জন্য ৩০ মিনিট সময় দেন। দিনাজপুরের সিনিয়র জুডিশিলায় ম্যাজিস্ট্রেট লিমেন রায় আজ বিকেল ৪টা ১০ মিনিট থেকে ওই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখা শুরু করেন, বিকেল ৫টায় শেষ করেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, শরীফুল পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জবানবন্দি শেষে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির