,

আরও ২৯ জনের কোভিড শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করে ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ০ দশমিক ৬৭ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২১ জন ঢাকার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জ জেলায় ৫ জন, যশোর জেলায় একজন এবং সিলেট জেলায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬০ জেলায় নতুন করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির