,

ছেলের সঙ্গে বাবার এসএসসি পাস

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. এখলাস উদ্দিন নয়ন (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ রায়হান (১৭) এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বাবা-ছেলের এমন সাফ্যলে খুশি। এ নিয়ে অদম্য এই সাবেক ইউপি সদস্যের পরিবারেও খুশির আমেজ সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাবা এখলাস উদ্দিন নয়ন কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইন্সটিটিউট এবং মোহাম্মদ রায়হান গৌরীপুর টেনকিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন জানান, ছেলে-মেয়ে নিয়ে চার সদস্যের সংসার। আমার মেয়ে আঁখি আক্তার বিএ পাস করেছেন। বয়স হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়া করার ইচ্ছা ছিল না। কিন্তু স্ত্রী সালমা বেগমের কারণেই ছেলের সাথে আমাকেও পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দেওয়ার সময় কিছুটা লজ্জা লাগলেও ফলাফল পেয়ে এখন ভালো লাগছে। ছেলের সঙ্গে কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাবার ইচ্ছা আছে।

কেন্দুয়ার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। এ বয়সে এসে তার এমন ফলাফলে আমরা গর্বিত।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, শিক্ষার কোনো বয়স নেই। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অদম্য এই বাবাকে দেখে সাধারন মানুষ লেখাপড়া আরও অনুপ্রাণিত হবে বলেও মনে করছি।

 

এ জাতীয় আরও খবর

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ