,

মহিলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরা হলো না বাড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : মহিলা আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে এক কর্মী মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই কর্মীরা নাম কমলা বেগম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমলা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে কমলা বেগমকে নিয়ে যান তার প্রতিবেশী চম্পা বেগম। তিনি জানান, গাজীপুরের পুবাইল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে আসেন তারা। সম্মেলন শেষে হেঁটে শাহবাগ মোড়ে গাড়িতে ওঠার সময় কমলা বেগম মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার মাথায় পানি ঢালা হয়। এতেও জ্ঞান না ফেরায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলা বেগম পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন জানিয়ে চম্পা বেগম বলেন, পুবাইলের বড় কেল্লারটেক এলাকার মো. কুমুদ আলীর স্ত্রী তিনি। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী