সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডের জয়ে আরও চাপে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : রূপকথার গল্প আর লেখা হলো না সৌদি আরবের। কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সৌদি আরব। এই সুযোগ কাজে লাগিয়ে আসরে প্রথম জয়ে টিকে রইল পোলিশরাও। পোল্যান্ডের হয়ে একটি করে গোল করেন পিওতর জেলিনস্কি ও রবার্ট লেভান্ডভস্কি।

আজ শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। তবে পুরো ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে খেলেও কোনো গোলের দেখা পায়নি সৌদি।

পোলিশদের এই জয়ে একই গ্রুপে থাকা আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ আরও কঠিন হলো।

আজ রোববার রাত ১টায় আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন মেসিরা । তবে জিতলে টিকে থাকবে নকআউট রাউন্ডের আশা।

বর্তমানে এই গ্রুপে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রতে পোল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক জয় ও এক হারে সৌদি আরবের পয়েন্ট ৩। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে পোল্যান্ডের সমান ৪। তখন আর্জেন্টিনা তাদের পরের ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৩। এরই মধ্যে দুই ম্যাচ শেষে মেক্সিকো ও পোল্যান্ডের ৪ পয়েন্ট থাকায় বাদ পড়বে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিপক্ষে জয় পায়, তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। মেক্সিকোর পয়েন্ট থাকবে ১। পয়েন্ট তালিকার অন্য দুই দল সৌদি আরব ও পোল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ৩ ও ৪।

এরপর এই গ্রুপে ম্যাচ বাকি থাকবে দুটি। আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। আর মেক্সিকোর ম্যাচ সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব সে ম্যাচে না হারলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে মেক্সিকো জিতলে বাদ পড়বে আরব দেশটি, পরের রাউন্ডে যাবে মেক্সিকো।

আর অন্য ম্যাচে পোল্যান্ড যদি মেসিদের বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে লেভানডফস্কিরা পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তবে আর্জেন্টিনা জিতলে ৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ের পর বিশ্বকাপে টিকে থাকতে বাকি দুই ম্যাচ জিততেই হবে মেসিদের।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর