,

পাবনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

news-image

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ী ফজলাল ফকিরের ইটভাটার কাছে পিকআপ ভ্যান ও করিমনের মুখোমুখি সংঘর্ষে করিমনের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নাগডেরা ইউনিয়নের ক্ষিদিরগ্রামের মুত হাচেন আলীর ছেলে করিমন চালক মুন্নাফ (৫০) ও যাত্রী একই গ্রামের হাশেম আলীর ছেলে জিয়াউর রহমান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড থেকে মুরগি নিয়ে একটি মিনি ট্রাক বগুড়ার উদ্দেশে রওনা দেয়। উপজেলার ক্ষিতিরগ্রাম থেকে পিঁয়াজ নিয়ে একটি করিমন পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ি ফজলাল ফকিরের ইটভাটার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে করিমন চালক মুন্নাফ ও যাত্রী জিয়াউর রহমান গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী আহতদেরকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মুন্নাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার কথা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তবে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়