,

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারে আগামী সপ্তাহ থেকে শুরু বিশ্বকাপ ফুটবলের মূল আসর। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। টুর্নামেন্টের অন্যতম টপ ফেবারিট আর্জেন্টিনা আজ বুধবার আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। স্বাগতিকদের বিপক্ষে আলবিসেলেস্তেদের ফিফা প্রীতি ম্যাচটি হবে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।

দুরন্ত ফর্মে থেকে এবার কাতার বিশ্বকাপে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে তারা। যদিও মেসি তার দলকে ফেবারিটদের কাতারে রাখতে রাজি নন। তবে সেটাকে অনেকেই চাপ সরানোর কৌশল মনে করছেন। অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালার ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সেটা বড় কিছু নয়। অধিনায়ক মেসিও গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ। তাই আজ সেরা দলটা বাছাই করে নিতে পারবেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ ‌‌‌‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির