,

আরএমপির সাবেক কমিশনারসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

news-image

রাজশাহী ব্যুরো : পুলিশি নির্যাতনে স্বামী নিহতের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার মো. শামসুদ্দিনসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন মর্জিনা রহমান (৫০) নামে এক নারী।

ঘটনার প্রায় আট বছর পর আজ বুধবার মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন তিনি। মর্জিনার বাড়ি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপশহর এলাকায়। তার স্বামী আইনুর রহমান মুক্তা তৎকালীন রাজশাহী মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তৎকালীন কমিশনার মো. শামসুদ্দিন, বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার, নগর গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন পরিদর্শক আশিকুর রহমান এবং বোয়ালিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম। এ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১ জানুয়ারি মর্জিনা রহমানের স্বামী আইনুর রহমানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ২৭ জানুয়ারি আইনুরকে উপশহর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ গুরুতর আহত আইনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্যরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করলেও দাফন না হওয়া পর্যন্ত পুলিশি পাহারায় ছিলেন।

বাদীর আইনজীবী মাইনুল আহসান পান্না জানান, রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর মর্জিনার স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাই হেফাজতে মৃত্যুর আইনে মর্জিনা মামলার আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করেছেন। কিন্তু কোনো আদেশ দেন নি। পরে আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়