,

‘প্রেমিকার গায়েহলুদের খবর শুনে’ ৪ তলা থেকে লাফ

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে এসএম খাইরুল আজম (২৯) নামের যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

আজম কুষ্টিয়ার মিরপুর থানাধীন মির্জানগর এলাকার মো. আজিম-উদ-দৌলার ছেলে। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দেড় মাস আগে ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজে যোগ দেন।

আজম চারতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

রেনেসা বারিন্দ্র লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার অমিত কুমার কুণ্ডু জানান, ‘খবর পেয়ে গিয়ে দেখি আহত অবস্থায় খাইরুলকে আমাদের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়েছে। তার অবস্থা গুরুতর দেখে সেখানকার কর্তব্যরত নার্স তাকে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ক্যামেরা ফুটেজে দেখা বেলা ১১টা ৪৮ মিনিটে খাইরুলের মোবাইল ফোনে একটি কল আসে এবং তিনি কথা বলেন। কথা শেষ করার পর থেকে তার স্বাভাবিক চলাচলে ছন্দপতন ঘটে। এরপর দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে তিনি তার কক্ষ ছেড়ে সিঁড়ি বেয়ে একই ভবনের ৪ তলায় উঠেন। সেখানকার রেলিং ডিঙ্গিয়ে ১২টা ২০ মিনিটে খাইরুল নিচে লাফ দেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আমরা গোপনসূত্রে জানতে পেরেছি নিহত খাইরুলের প্রেমিকার আজ গায়েহলুদ। সে হয়তো সেই শোক সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার