,

ঢোল ফাটাতেই বেরিয়ে এল টাকা আর টাকা!

news-image

অনলাইন ডেস্ক : বাড়িতে ঢুকেই পুলিশের নজরে পড়েছিল ঘরের কোনায় পড়ে আছে একটি পুরোনো ঢোল। দেখে কারও বোঝার উপায় ছিল না যে, ওই ঢোলের মধ্যেই ভরা আছে লাখ লাখ টাকা আছে। বাড়ির সবজায়গায় তল্লাশি চালিয়েও পুলিশ যখন কোথাও টাকা খুঁজে পায়নি, তখন তাদের সন্দেহ যায় ঘরে রাখা ওই পুরোনো ঢোলের উপর।

ঢোল ফাটাতেই বেরিয়ে এল চুরি হয়ে যাওয়া ২০ লাখ টাকা। আর এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের পীলীভীতের। পবন শর্মা নামের এক গাড়িচালকের ঘর থেকে নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়িচালককে।

পুলিশ সূত্রে জানা যায় , দিল্লির এক বড় ব্যবসায়ী বি কে সবরওয়ালের গাড়ি চালাতেন পবন। তার বিরুদ্ধে ২০ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। সেই টাকা নিয়ে উত্তরপ্রদেশের পীলীভীতে নিজের গ্রামে চলে এসেছিলেন পবন।

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ। একটি বিশেষ দল নিয়ে পীলীভীতে আসে তারা। স্থানীয় পুলিশের সহযোগিতায় পবনের বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশের ওই দলটি। বাড়ি থেকে পবনকে আটক করে।

পবনকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির ভিতরে রাখা ঢোল থেকে ২০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। পরে পবনকে গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যায় তারা। জেরা করার সময় পবন পুলিশকে জানিয়েছেন, হিন্দি ছবি থেকে অনুপ্রাণিত হয়ে চুরি করে ঢোলের মধ্যে টাকা লুকিয়ে রেখেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির