,

বাসের ধাক্কায় প্রাণ গেল শ্যালিকা-দুলাভাইয়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে বগুড়া-নগরবাড়ী সড়কের ভিটাপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন- আমিনপুর থানার বাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে সুরমান (৩০) ও সাঁথিয়ার চরপাড়া গ্রামের মাহবুবা ইয়াসমিন (২৫)। তারা দুইজন সম্পর্কে দুলাভাই-শ্যালিকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি জানাতে মাধপুর হাইওয়ে পুলিশকে ফোন করা হয়। তারা ফোন রিসিভ না করায় পরে ৯৯৯ এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশকে জানানো হয়। এদিকে ঘটনার ৪-৫ ঘণ্টা পার হলেও হাইওয়ে পুলিশের কোনো খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাঁথিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, তারা দুজনই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেসে চাকরি করতেন। শুক্রবার রাতে ফরমান আলী শ্বশুরবাড়ি থেকে রাত ৯টার দিকে তাদের কর্মস্থল গাজীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ভিটেপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বড় বাস তাদের চাপা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়