,

‘বিএনপির সমাবেশে বাধা দেওয়ার কোনো নির্দেশনা নেই’

news-image

খুলনা ব্যুরো : বিএনপির দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মিথ্যাচারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ-মিছিল করেছে নগর ও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সমাবেশ থেকে রাজনৈতিকভাবে বিএনপিকে প্রতিহত করার ডাক দিয়েছেন বক্তারা। একই সঙ্গে বিএনপির সমাবেশে বাধা দেওয়ার কোনো নির্দেশনাও নেই বলেও তারা জানান।

পাশাপাশি সারা দেশে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করা হয়। বিএনপিকে সতর্ক করে নেতারা বলেন, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

শুক্রবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এ সময় নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল সমাবেশটি পরিচালনা করেন।

বক্তৃতা করেন- জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, জামাল উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, নগর আওয়ামী নেতা আলী আকবর টিপু, ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মো. শামিম, অসিত বরন বিশ্বাস, তসলিম আহমেদ আশা, খারুল ইসলাম, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

মিছিলটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বিএনপিকে রাজনীতির মাঠে রাজনৈতিকভাবে প্রতিহত করার ডাক দেন।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের বিষয়ে নগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহেল বিশ্বাস যুগান্তরকে জানান, ছাত্রলীগে কোনো নেতাকর্মীরা দেশীয় অস্ত্র বা হকিস্টিক নিয়ে মহড়া দেয়নি। যদি কেউ দিয়ে থাকে সেটা তারা অতি উৎসাহী বলেই করেছে। দল থেকে সমাবেশকে বাধাগ্রস্ত করার কোনো নির্দেশনা নেই।

নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী বা শেখ পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা কাউকেই নিয়ন্ত্রণে রাখতে পারব না। বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনরা একটা সন্ত্রাসী দল; যা ইতোপূর্বে দেশবাসী দেখেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ যুগান্তরকে জানান, সমাবেশে আমরা বাধা দেব না। আমরা যদি চাইতাম তারা দেশেই থাকতে পারত না। বিএনপি যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ কখনই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছিল না, থাকবেও না।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না