,

হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাবির ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় এ মামলার আবেদন করেন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গতকাল বুধবার রাত ৮টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের চারতলার ছাদ থেকে পড়ে আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে শাহরিয়ারের বন্ধুরা অভিযোগ করেন, পৌনে এক ঘণ্টা হাসপাতালে থাকলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। ওই অভিযোগ তুলে তারা হাসপাতালে ভাঙচুর শুরু করেন এবং দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে হাসপাতালের আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় মামলার আবেদনের ব্যাপারে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, ‘যেহেতু হাসপাতালে হামলা হয়েছে এবং ভাঙচুর করা হয় তাই পরবর্তী সময়ের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলার আবেদন করে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিয়ে গেছে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়