,

বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন ওমর ফারুক

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচে ফিরেছেন এক জেলে। ওই জেলে সুন্দরবনের খালে কাকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন। বাঘের আক্রমণে গাছে উঠে দুই ঘণ্টা থাকার পর পরিবারসহ স্থানীয় লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে আনেন।

বাঘের মুখ থেকে ফিরে আসা জেলে ওমর ফারুক মোল্লা বুধবার (১৯ অক্টোবর) রাতে জানান, বনবিভাগের কাছ থেকে পারমিট নিয়ে বুধবার সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর আমুরুল্লাহ খালে কাঁকড়া ধরতে যান। দুপুর ২টার দিকে তিনি খালের পাশের গাছপালার মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘুরে তাকিয়ে দেখেন সেখানে একটি বাঘ। ঘুরে তাকাতেই বাঘটি তার ওপর হামলে পড়লে তিনি মাথা সরিয়ে ফেলেন। বাঘটি তার মাথার ওপর দিয়ে লাফিয়ে গিয়ে খালে পড়ে। খালে পড়ে মাটিতে দেবে যাওয়ার সুযোগে তিনি দৌঁড় দিয়ে একটি গাছে ওঠেন। গাছের মাথায় উঠে ছেলে সৈকত মোল্লাকে ফোন দিলে লোকজন নিয়ে গিয়ে দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে আনেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে সহকারী বন সংরক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, জয়মনি গ্রামের ওমর ফারুক মোল্লা পাস নিয়ে সুন্দরবনের শ্যালা নদীর একটি খালে কাঁকড়া ধরতে যান। পরে সেখানে বাঘের আক্রমণের শিকার হলেও শারীরিক কোন ক্ষতি হয়নি তার। তবে ভয় পেয়েছেন, এখন তিনি তার বাড়িতে অবস্থান করছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়