,

পুলিশের গাড়িতে ছিনতাই, মালামালসহ ৬ ডাকাত আটক

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জড়িত ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।

আটকরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার তুষার আহম্মেদ (২২), মালসাপাড়া মহল্লার আব্দুল লতিফ খান নিকি(২১), সয়াধানগড়া মহল্লার এনামুল হক আসিক (১৯), শিয়ালকোন ইউনিয়নের চকশিয়ালকোট গ্রামের সোহেল রানা (২৮), চন্ডিদাশ গাতী গ্রামের ওয়াজেদ আলী (৩৪) ও ভাসমান বাসস্থানের আব্দুল মোতাবেক (২৬)।

পুলিশ সুপার বলেন, ১২ অক্টোবর বগুড়ার সোনাতলা থানায় অপহরণ মামলার ভিকটিক মোছা. রুদমিলা আক্তার রিশাকে ঢাকা হতে বগুড়া নেওয়ার পথে রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ডাকাত দলের কবলে পড়ে পুলিশের মাক্রোবাসটি। এ সময় পুলিশের কাছে থাকা নগদ টাকা, মোবাইল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ছিনিয়ে নেন ডাকাতরা।

এ সময়ে ডাকাতদের অতর্কিতে হামলায় ভিকটিমের বাবা ও দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতি মামলা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৭২ ঘণ্টার মধ্য জড়িত ডাকাত দলের প্রধান তুষারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী, কাজিপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৫ ডাকাতকে আটক ও মালামাল উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়