,

বেনাপোলে ট্রাকচাপায় ভারতীয় ট্রাকচালক নিহত

news-image

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাকের চাপায় শ্যামসুন্দর (৫৭) নামে এক ভারতীয় ট্রাক চালক নিহত হয়েছেন।

রবিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামসুন্দর ভারতের মথুরার আমরালা এলাকার তেজী সুন্দরের ছেলে।

এ ঘটনায় ট্রাক চালক শিলনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা-পুলিশ।

আটক শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ওই ট্রাকের হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় বাংলাদেশি ট্রাক (কুষ্টিয়া ট- ১১,১০৭৪) নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি হোসেন কামাল ভূঁইয়া বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় ট্রাক চালক নিহত হয়েছেন- এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পরে ট্রাক ও চালককে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় পোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়