,

সাতক্ষীরায় জমির বিরোধে সংঘর্ষে নিহত ১

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ জমিতে ঘর তৈরি নিয়ে সংঘর্ষে আব্দুর রাজ্জাক গাইন (৬৬) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার হাটচালা গ্রামে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক শাহানুর আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত উভয়পক্ষের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকেরা আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটচালা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ আজিজুল ইসলাম (৪০), নুরজাহান বেগম (২৬), ইয়াকুব হোসেন ও শাহিদা বেগমকে আটক করেছে। প্রথম দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপ-পরিদর্শক শাহানুর আলম বলেন, আব্দুর রাজ্জাক গাইন ও অলিল তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধর বাঁধার চেষ্টা করে।

এ সময় অলিল তরফদার এবং তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত দু’পক্ষের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাইপো মনির হোসেন জানান, তাদের দখলে থাকা জমির উপর আদালত সম্প্রতি স্থিতিবস্থা জারি করে। শনিবার সেখানে ঘর বাঁধতে গেলে অলিল তরফদারের জামাই এরশাদের নেতৃত্বে কৃষ্ণনগর থেকে আসা ২৫/৩০ জন লাঠিয়াল তাদের উপর হামলা করে।

অলিল তরফদারের মেয়ে নুরজাহান বেগম জানান, শ্যামনগর থেকে ৩০/৩৫ জন ভাড়াটে লোকজন নিয়ে আব্দুর রাজ্জাক, তার ভাই শাহাদাৎ ও রওশন তাদের দখলে থাকা জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, হাটচলা গ্রামে আব্দুর রাজ্জাক গাইন ও অলিল তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ অবস্থায় তিনি উভয়পক্ষকে আদালতের আদেশ অথবা ইউনিয়ন পরিষদের সালিশ পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ জানান। কিন্তু এর মধ্যেই উভয়পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এবং শনিবার উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না