,

সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আট জন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পান্না খাতুন (৪৮) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। পান্না নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। অপর দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোসাদ্দেক হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুইজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়