,

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুই ভাইয়ের

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার আমিনপুরে খালাতো বোনের বিয়েতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের দুইদিন পর আজ সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার আমিনপুর থানার নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের সম্রাট হোসেন পান্না (১৮) ও পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আশিক হোসেন(২০)। সম্পর্কে তারা আপন খালাতো ভাই।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, পান্না শেখ ও আশিক গত শনিবার খালাতো বোনের বিয়েতে আসেন। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। আজ সোমবার নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত ১১ অক্টোবর ছিল নিহত দুজনের বিদেশ যাওয়ার ফ্লাইট। যাবার আগে এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না পরিবার।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়