শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা করে পালালেন দ্বিতীয় স্ত্রী

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তাকে ধারালো চাকু দিয়ে গলা কেটে দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর পরিবারের লোকজন টের পেয়ে গুরুতর আহতাবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে আজ সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত সাব্বির আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে।

নিহতের চাচাতো ভাই তামিম বলেন, আজ রাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আমরা ঘটনাটি টের পেয়ে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়।

‘এক মাস আগে রোজিনার সঙ্গে সে দ্বিতীয় বিবাহ করে। গতকাল সন্ধ্যায় দুজন এক সঙ্গে শহরে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে রাতে ঘুমাতে যায় বলেও জানান তামিম। নিহতের প্রথম স্ত্রী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ঢাকাতে অবস্থান করেন।’

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

ওসি আরও জানান, দুই দিন আগে সাব্বির তার দ্বিতীয় স্ত্রী সদর উপজেলার উত্তর লাহিনীপাড়া গ্রামের বাসিন্দা শামসুল ইসলামের মেয়ে রোজিনা খাতুন (২৫) নিখোঁজ হয়েছে মর্মে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। পরে গতকাল তারা স্বামী-স্ত্রী দুজনেই একসঙ্গে থানায় এসে উভয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে মুচলেকা দিয়ে বাড়ি চলে যায়।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত ও পারিবারিকভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপনের জেরে সৃষ্ট দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার পারিপার্শ্বিক সম্ভাব্য সকল বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতি নেই

খামেনির জানাজায় বিশ্বনেতা ও প্রতিনিধিদের ঢল

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করলেন তিন প্রতিমন্ত্রী

কোটা আন্দোলনে উত্তাল দেশ, ছাত্র ধর্মঘটে নতুন কর্মসূচি

হজ ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, কাঠামো বদলের তাগিদ

শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয়

ঢাকায় কমতে পারে তাপমাত্রা

খামেনির জানাজা ঘিরে মার্কিন চাপের অভিযোগ

বিশ্বকাপে মেসির জোড়া রেকর্ড

ইউরোপে তীব্র দাবদাহে তিন দেশে ৩৭০০ প্রাণহানি