,

তালাবদ্ধ ঘরে মা ও দুই ছেলের লাশ

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করছে পুলিশ। আজ শনিবার বিকেল ৫টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০) এবং তার দুই ছেলে জিহাদ (১০) ও মাহিম (৪)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে রওশন আরার বোন, পার্শ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ওই ঘরটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সুলতান বেশ কয়েকটি বিয়ে করেছেন। কিছু দিন আগে তিনি কারাগার থেকে বের হয়েছেন। তাদের ধারণা, কারাগার থেকে বের হয়ে এসে সুলতান হোসেন স্ত্রী ও দুই ছেলেকেজ হত্যা করে পালিয়েছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। এ ছাড়া মৃত্যুর কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে। তাই দ্রুত সময়ের মধ্যে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার পর থেকে সুলতানকে এলাকায় দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না