,

একসঙ্গে মা-ছেলের বিষপান, নারীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলেকে নিয়ে বিষপান করেছেন প্রিয়া খাতুন (২৫) নামের এক নারী। এ ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। তবে ছেলে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বুধবার বিকেলে পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত প্রিয়া খাতুন মিঠাবাড়ি গ্রামের ইকাল হোসেনের স্ত্রী। তার ছেলে আবির হোসেন (৯)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে প্রিয়া তার ছেলেকে বিষপান করান। এ সময় তিনি নিজেও বিষপান করেন। পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ার মৃত্যু হয়। তবে ছেলে আবির এখনো চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী ইমবাদ হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া মারা গেছেন। তার ছেলে আবির বর্তমানে সুস্থ রয়েছে। তবে শঙ্কাযুক্ত নয়।

আজ বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়