শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে সমাবেশস্থলে ১৪৪ ধারা: অভিযোগ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিস্থলে ১৪৪ ধারা জারি করেছে ধানমন্ডি থানা পুলিশ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ করার কথা ছিল।

রবিবার রাতে এ কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

তিনি বলেন, এর আগে হাজারীবাগে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। সেখানে যুবলীগের কর্মসূচি ঘোষণা করলে আমরা ধানমন্ডিতে কর্মসূচি করার সিদ্ধান্ত নিই। এখন যুবলীগ কর্মসূচি ঘোষণা করে। এ কারণে পুলিশ সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বাধার মুখে বিশৃঙ্খলা হতে পারে আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনের এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু ও সভাপতিত্ব করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের।

সমাবেশস্থল পুলিশ দখল করে রেখেছে বলে দেশ রূপান্তরের কাছে অভিযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

তবে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, পুলিশ ১৪৪ ধারা জারি করেনি। নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় দু পক্ষকে সমাবেশ না করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প