,

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

news-image

অনলাইন ডেস্ক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসীর মৃত্যু হবে না এবং কোনো মা বা নবজাতক প্রতিরোধযোগ্য কারণে প্রাণ হারাবে না।

বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে চিকিৎসকের সংকটের কারণে অনেক মানুষ সময়মতো চিকিৎসা পান না। তবে আন্তরিকতা ও পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, বর্তমানে দেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র শূন্য দশমিক ৮৩ জন। অর্থাৎ একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হয়। এছাড়া প্রতি হাজারে নার্সের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৪৯, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের তুলনায় অনেক কম।

তরুণ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যসেবার দায়িত্ব তাদের কাঁধে। মেধা, নিষ্ঠা, পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে তারা একটি আধুনিক ও কার্যকর চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মেডিকেল শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা বলেন, চিকিৎসক হিসেবে মানুষের সেবা করাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তাই পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করেও কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ