,

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ-উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বৃহস্পতিবার এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।

ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১২ জন। এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন তিনি। সূত্র : এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে