,

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : নওগাঁর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। বুধবার বিকেলে নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক না থাকায় কয়েকজন শিক্ষার্থী গান গাইছিল। এ সময় সহকারী শিক্ষক আব্দুস সালাম কক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ হন এবং বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে কক্ষে উপস্থিত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষক আর্জেন্টিনা দলের সমর্থক। দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করেন।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর অযৌক্তিকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

তবে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তিনি অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করবেন।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানাউল হাবিব বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর