নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ
তাজউদ্দীন, ভ্রাম্যমাণ প্রতিনিধি : সমবায় সমিতির কার্যক্রম গতিশীল ও সমবায়ীদের আত্বনির্ভরশীল করতে দিনাজপুরের জেলা সমবায় অফিসার মাঠ পর্যায়ে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যাহ্নে ফুলবাড়ী উপজেলার সমবায় কার্যালয়ে প্রকল্প তদারকীর অংশ হিসেবে পৌর শহরে সুজাপুরে অবস্থিত সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি’র কার্যক্রম পরিদর্শন করেন জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন।
এ সময় সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল সুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তিনি সমিতির নারী উদ্যোক্তাদের হস্তশিল্প, রুচিশিল তৈরি পোশাক, রন্ধনশিল্প, প্রশিক্ষণ ও সঞ্চয় কার্যক্রম ঘুরে দেখেন এবং সমবায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তাদের উৎপাদিত পণ্যের ব্রান্ডিং করণ ও বাজারজাত করণ ব্যবস্থা সম্প্রাসারিত করার পরামর্শও দেন তিনি।
জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন সমিতির প্রশংসা করেন এবং প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া আত্ম-সামাজিক উন্নতি এবং দেশের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। তাই সাধারণ নারীদের আত্নউন্নয়ন ও আত্ননির্ভশীল করে গড়ে তুলতে সমবায় সমিতি মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৈরি হচ্ছে উদ্যোক্তা।
সমবায়ীদের কার্যক্রম আরো গতিশীল করতে তিনি সরকারি সহায়তা ও উন্নত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করার আশ্বাস দেন।
উপজেলা সমবায় অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, এই সমিতির মাধ্যমে এলাকার অনেক অসহায়,অধিকার বঞ্চিত যুব মহিলা সেলাই সহ বিভিন্ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।
সমৃদ্ধি যুব মহিলা সমিতির প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের সৃজনশীল কার্যক্রম পরিদর্শনকালে জেলা সমবায় অফিসারের সঙ্গে ছিলেন-উপজেলা সমবায় অফিসার মো. মাজহারুল ইসলাম, জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আজহার আলী, সুশাসনের জন্য নাগরিক-সুজন ও জেলা ক্যাব’র নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাব’র সভাপতি মাসউদ রানা, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রবীন্দ্রনাথ, সংবাদকর্মী আশরাফুল আলম প্রমুখ।
এ সময় সমিতির সভাপতি মোছা. নুসরাত জাহান, সহ-সভাপতি মোছা. শিরিন আক্তার শাপলা, উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন কোষাধ্যক্ষ সাহারা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আহমেদ হাছান এর সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান উন্নয়নে নবগঠিত ১১টি সমবায় সমিতির নিবন্ধন সনদ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন।











