,

সানজিদা পেলেন স্বপ্নের আইফোন

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রেষ্ঠত্বের মুকুট জিতে গত বুধবার দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে বাফুফে পর্যন্ত ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করেন সাফজয়ী চ্যাম্পিয়নরা।

এদিকে বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহারসামগ্রী চুরির ঘটনা ঘটে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বাফুফের অভিযোগের পর এ ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে। তাদের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েনি চুরির কোনো ঘটনা।

এর আগে বাফুফে থেকে জানিয়েছিল, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না গেলেও বাফুফে থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আবশেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে তিন খেলোয়াড় সানজিদা, কৃষ্ণা ও সামসুন্নাহারকে ক্ষতিপূরণ তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

একটা আইফোন কেনার স্বপ্ন ছিল সানজিদার। কিন্তু স্বপ্নপূরণের দিনেই ভেঙে গিয়েছিল তার আইফোন কেনার স্বপ্ন।

সানজিদার স্বপ্ন পূরণ করতে তাকে আইফোন দেওয়া হয়েছে, ৫০০ ডলার হারিয়ে কৃষ্ণা রানী সরকার পেয়েছে দেড় লাখ টাকা আর ৪০০ ডলার হারিয়ে শামসুন্নাহার পেয়েছে এক লাখ টাকা।

এর আগে কাঠমান্ডু থেকে ঢাকা পৌঁছানোর পর রাতে দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার দেখতে পান তাদের লাগেজ কাটা হয়েছে। কৃষ্ণার লাগেজে ৯০০ ইউএস ডলার (যার মধ্যে সানজিদা আক্তারের ৪০০ ডলার ছিল) আর ৫০ হাজার টাকা ছিল। শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়ে গেছে ৪০০ ইউএস ডলার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির