,

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে মুম্বাইয়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরটিতে সমাবেশ ও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ৬ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।

নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দিল্লির আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ করায় প্রায় ৯০০ জনের বিরুদ্ধে আটটি মামলা (এফআইআর) করা হয়েছে।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছেন।

পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এ জন্য দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে