,

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ

news-image

অনলাইন ডেস্ক : ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।

পোস্টে অভিজিৎ দীপ বলেন, গত কয়েকদিন ধরে তিনি তীব্র জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যথানাশক ওষুধ সেবন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, অসুস্থতার কারণে বৃহস্পতিবার যন্তর মন্তরের কর্মসূচিতে সবার সঙ্গে দেখা নাও হতে পারে। তবে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ বোধ করলে সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনস্থলে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপসহ অন্যান্য বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার সময় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে