,

দম্পতিকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালাল দুর্বৃত্তরা

news-image

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজার এলাকার একটি বাড়ি থেকে ঘরের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৬০)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে নিহত দম্পতির জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে আমাদের জানালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দুজনের মরদেহ দেখতে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে ও শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বিস্তারিত জানতে সিআইডিকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়