,

জেলা পরিষদ নির্বাচনের প্রচারে গিয়ে গণধর্ষণের শিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থী প্রচারণায় গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রার্থী বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে জেলার বাগমারা উপজেলার মাহমিনগ্রাম এলাকায় অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে পাঁচজন পালাক্রমে ওই প্রার্থীকে ধর্ষণ করে। পরের দিন রাতে ৫ জনের নামে থানায় মামলা করেন তিনি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী ওই নারী প্রার্থী বলেন, এ ঘটনায় আমি চরমভাবে ভেঙে পড়েছি। কিন্তু দমে যাইনি। হাসপাতাল থেকে ফিরে ফের ভোটের প্রচারণায় নেমেছি।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ওই দিন প্রচারণা শেষ হতে রাত হয়ে যায়। বাড়ি ফেরার পথে পাঁচ ব্যক্তি আমার গতিরোধ করেন। তারা আমাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করেন। এতে আমি অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসা নিয়ে ফের ভোটের প্রচারণায় নামি।

বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আফজাল হোসেন বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, একজন নারী প্রার্থী প্রচারে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে শুনিছি। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন গ্রেপ্তারও হয়েছে। তিনি আইনি সহযোগিতা পাচ্ছেন কি না সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

নির্বাচন কমিশন থেকে জানা গেছে, গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। এছাড়া তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৮ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়