,

তালায় বাস খাদে পড়ে নিহত ১

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার সকাল ৭টার দিকে তালার ভায়ড়া বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ সরদার (৪৬)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আরও জানান, খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসা যাত্রীবাহী বাস (খুলনা-জ-০৫০০২২) তালা এলাকায় পৌঁছালে সেখানে ভায়ড়া বাজারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সাজ্জাদ সরদার নামের একজন নিহত হন। আহত হয়েছে প্রায় ৭ জন।

আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়