,

আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি : বদিউল আলম মজুমদার

news-image

বাগেরহাট প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, আমার মনে হয় আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই।’

শুক্রবার বিকেলে বাগেরহাটের মোংলা প্রেসক্লাবে সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘যেভাবে আমরা চলছি, সেটি মুক্তির পথ না, সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই।’

মোংলা সুজনের সভাপতি ফ্রান্সিস সুদান হালদারের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পিস অ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএনের সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, দ্য হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত, সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফ্রান্সিস সুদান হালদার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে এবং নির্বাচন–পরবর্তী সহিংসতা প্রতিরোধে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়