,

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ আবাসিক হোটেল সিলগালা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের হোটেল পট্টি এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। সেগুলো হলো শহরের গালাপট্টি এলাকার আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্স এবং তিনমাথা এলাকার হোটেল অবকাশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে প্রথমে তিনমাথার হোটেল অবকাশ এবং পরবর্তীতে আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হওয়ায় সেগুলো সিলগালা করা হয়।

তিনি বলেন, এছাড়া আমির গেস্ট হাউজে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে তিন নারী এবং দুই পুরুষকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এরআগে, রোববার শহরের ছোট কুমিড়া এলাকায় একই অভিযোগে রয়েল ইন্টারন্যাশনালও সিলগালা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়